Return Policy
Return Policy – ClarityMartBD
ClarityMartBD গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তাই পণ্য গ্রহণের পর কোনো সমস্যা থাকলে নির্ধারিত নীতি অনুযায়ী রিটার্নের সুযোগ রয়েছে।
১. রিটার্ন গ্রহণের শর্ত
নিচের যেকোনো ক্ষেত্রে আপনি রিটার্নের আবেদন করতে পারবেন:
-
ভুল পণ্য ডেলিভারি হলে
-
পণ্যে ত্রুটি/ডিফেক্ট থাকলে
-
উল্লেখিত বর্ণনার সঙ্গে পণ্য না মিললে
-
পণ্য পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত হলে
নোট: পণ্য অবশ্যই অরিজিনাল কন্ডিশনে থাকতে হবে—ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত, আঁচড় লাগানো বা সিল ভাঙা পণ্য রিটার্ন গ্রহণ করা হবে না।
২. রিটার্ন করার সময়সীমা
-
পণ্য হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ইনবক্স/ফোনে জানাতে হবে।
-
নির্ধারিত সময়ের পরে করা দাবি বিবেচনা করা নাও হতে পারে।
৩. রিটার্ন প্রক্রিয়া
রিটার্ন করতে হলে:
-
পণ্য হাতে পাওয়ার পরই প্যাকেট খুলে ভিডিওসহ যাচাই করুন।
-
সমস্যা থাকলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ছবি/ভিডিও পাঠান।
-
আমাদের নির্দেশনা অনুযায়ী পণ্য কুরিয়ারে পাঠাতে হবে।
৪. কুরিয়ার চার্জ নীতি
-
আমাদের ভুল/ডিফেক্ট/ভুল পণ্য হলে রিটার্ন ও রি-ডেলিভারির কুরিয়ার চার্জ আমরা বহন করব।
-
গ্রাহক ইচ্ছা পরিবর্তন, পছন্দ না হওয়া বা অযথা রিটার্ন করতে চাইলে গ্রাহককে ১৩০ টাকা কুরিয়ারের রিটার্ন চার্জ প্রদান করতে হবে।
৫. অর্ডার গ্রহণ না করলে
ছবি ও বর্ণনার সাথে পণ্যের মিল থাকা সত্ত্বেও যদি গ্রাহক পণ্য গ্রহণ করতে না চান, তবে গ্রাহককে অবশ্যই ডেলিভারি ম্যানকে ১৩০ টাকা কুরিয়ার চার্জ প্রদান করে পণ্যটি সাথে সাথে রিটার্ন করতে হবে।
অযথা অর্ডার করলে ভবিষ্যতে COD সুবিধা সীমাবদ্ধ/বাতিল করা হতে পারে।
৬. রিফান্ড নীতি
-
অ্যাডভান্স পেমেন্ট করা থাকলে এবং পণ্য স্টকে না থাকলে সম্পূর্ণ টাকা ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড করা হবে।
-
বৈধ রিটার্নের ক্ষেত্রে পণ্য ফেরত পাওয়ার পর ৩ ব্যবসায়িক দিনের মধ্যে রিফান্ড দেওয়া হবে।
৭. যেসব পণ্য রিটার্নযোগ্য নয়
-
সেল/অফার/ফ্ল্যাশ ডিল পণ্য
-
ব্যবহৃত বা ক্ষতিগ্রস্ত পণ্য
-
স্বাস্থ্যবিধি সংক্রান্ত পণ্য (যেমন: কসমেটিকস, স্কিনকেয়ার, ইনারওয়্যার ইত্যাদি)
-
কাস্টমাইজড/প্রি-অর্ডার পণ্য
৮. যোগাযোগ
রিটার্ন বা সমস্যা সংক্রান্ত যেকোনো প্রশ্নে যোগাযোগ করুন:
Premium Gadgetz
Car Accessories
Music Accessories
Mobile Accessories
Multifunctional Hub
Power Bank
Smart Watch
PC Accessories
Laptop & Computer
Kitchen Storage Rack
Clarity Furniture
Kitchen Accessories